Sunday, November 6, 2022

 কালের চাল

একটি সূর্যোদয়ের পরে সূর্য দেবেই ডুব -

ছুটছে সময় পায় পায়, যদিও সে নি:শ্চুপ।

আট প্রহরের নিক্তি মেপে সময় টানে দাগ

কত দূরে যাচ্ছি চলে - এ যেন সেই মাপ।

সাত দাগেতে হপ্তা যাবে, তিরিশ দাগে মাস-

এমনি করেই ঘুরবে বছর, কালের হাতে রাশ!

আগে বাঢ়ো, এগিয়ে চলো - একমুখী এই গান,

পিছন ফিরে দেখতে মানা, স্রোতের বড়ো টান।

কালের চালে ঝাপসা হবে ফেলে আসা দিন -

খেরোর খাতায় মুছে যাবে কার কাছে কি ঋণ!

06/11/22

No comments:

Post a Comment