Sunday, June 13, 2021

 মিত্রাকে -

আমাদের ঝুলির সব রকম ভালো

      তোরই জন্যে তোলা ছিল। 

কি মিষ্টি দেখতে দ্যাখ-

মুখের হাসিটা তো

                ভুবনমোহিনী! 

      কথা বললে কলস্বিনী-

মনের গভীর থেকে 

শব্দ-বাক্য উঠে এসে

কত বছর পরে পরে

আদরে জড়িয়ে ধরে। 

ছলাৎ ছলাৎ ঢেউ ভাঙে

                  কৈশোর গাঙে -

রোদ চিকচিকে কথায়-

                  পুরানো সেই...... 

কোন সে মেয়েবেলা থেকেই

      সংসার সংসার সংসার! 

তবু ওর নেই কোনো অন্ধকার। 

কালি-ঝুলি-মান- অভিমান, 

    পাওয়া না-পাওয়ার গান

কিছুই জড়াতে পারেনি ফাঁসে-

                      কত অনায়াসে

তাই সব ফেলে এত তাড়াতাড়ি

একাই দিতে হবে পাড়ি

বয়স থমকে থাকার দেশে? 

   যাচ্ছিস কত নম্বর বাসে? 

             পৌঁছে খবর দিস। 

     মিত্রা, সিট পেয়েছিস?

11/05/2021

No comments:

Post a Comment